• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:১৫:৫৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৫ শিক্ষার্থী আটক

৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫২:১৫

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৫ শিক্ষার্থী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভাসির্টির পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

৫ জানুয়ারি সোমবার রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিম ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভাসির্টির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, শনিবার দিবাগত রাতে সিটি ইউনিভাসির্টির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করে। পরে রোববার সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপরে দুপুরে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫