• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৫৬ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫১:২৮

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযানে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

৩১ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

জানা গেছে, উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে মোহাম্মদ মিলন মিয়া (২৪) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মোতালিব মিয়ার ছেলে।

প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত মিলন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৭:১৭

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:০০




দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৬ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৯:৫৩




Follow Us