• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সকাল ১১:০৪:৫৯ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

২৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২২

কালিয়াকৈরে ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে এনসিপি, গণঅধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চের অনুসারীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Ad
Ad

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গাজীপুর জেলা আহ্বায়ক আজহার পাঠান, এনসিপি কালিয়াকৈর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক দেওয়ান মহবুবুল আলম পনির, ইনকিলাব মঞ্চের নেতা রেদোয়ান আদনানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ad

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৪:৩৬



সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:২৪

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:৪৮





Follow Us