• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৩:০৬ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ভারতীয় মদসহ আটক-১

২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৩:১২

জামালপুরে ভারতীয় মদসহ আটক-১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. পলাশ মিয়া (৪২) একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

২৯ ডিসেম্বর সোমবার দুপুরে আটক ব্যক্তিকে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. পলাশ মিয়া দেওয়ানগঞ্জের পাথরেরচর এলাকার বাসিন্দা।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবার করার অভিযোগে একজনকে আটক করা হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মাদক কারবারির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪


ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩