• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৩:১৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০১:৪২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে গত ৭২ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

২৮ ডিসেম্বর রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্র জানায়, বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।’

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১