• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৫:২০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ

সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালিত হয়।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সোনারহাট, সংগ্রাম, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা একযোগে এ চোরাচালানবিরোধী অভিযান চালান।তিনি আরও জানান, অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা জিরা, ফুচকা, গরু, চকলেট, শনপাপড়ি, সাবান, বিস্কুট ও চিনি উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন এবং চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।