• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৩:৫৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

রায়গঞ্জে ৯ টি ভাটায় অভিযান ১৮ লাখ টাকা জরিমানা

২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩২

রায়গঞ্জে ৯ টি ভাটায় অভিযান ১৮ লাখ টাকা জরিমানা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। 
২৫ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা বিকাল ৫ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশের বিভিন্ন  আইন লঙ্ঘনের অপরাধের ভিন্ন ভিন্ন ধারায় ৯ টি ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

Ad
Ad

রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

Ad

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। সহযোগিতায় ছিলেন রায়গঞ্জ থানা পুলিশ। 
ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকৃত ইটভাটা গুলো শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকস ১ লাখ, বাশাইলের মেসার্স বাবলু ব্রিকস ১ লাখ ৬০ হাজার, মোজাফফরপুরের মেসার্স স্টার ব্রিকস ১ লাখ ২০ হাজার, মোজাফফর পুরের মেসার্স নবাব ব্রিকস ৮০ হাজার, রাজাপুরের মেসার্স শিমু অরিন ব্রিকস ৩ লাখ, ভূইয়াগাঁতীর মেসার্স হিরো ব্রিকস ৩ লাখ সারুটিয়ার মেসার্স এইচ এস ব্রিকস ২ লাখ ৫০ হাজার, নিঝুড়ির মেসার্স আর কে বি ব্রিকস ৩ লাখ সেনগাঁতীর  মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস ২ লাখ টাকা মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত এবং ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us