• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫২:২৩ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:২৬

রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছেন।

২৭ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে উপজেলার গোচরা বিএম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হন সিএনজি চালক রঞ্জিত দাস (৫৫)। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোয়াজারহাট থেকে রাস্তার মাথা অভিমুখে যাত্রীবিহীন অবস্থায় গমনরত একটি সিএনজি চালিত অটোরিক্সা এর সঙ্গে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবিহীন একটি অজ্ঞাত সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চট্টগ্রাম থেকে আসা সিএনজিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯