• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:০৫:৪৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে যুবদল নেতা বাতেন হত্যা, গ্রেফতার ২

২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:১৩

আড়াইহাজারে যুবদল নেতা বাতেন হত্যা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাকির ভুঁইয়া (৩২) ও একই এলাকার লস্কর আলী মিয়ার ছেলে কাজল মিয়া।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান জানান, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়া সাথে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৮ অক্টোবর সকালে উভয়পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার বাবা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যান।

তিনি আরও জানান, পরে নিহতের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:৪৭

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:০৪