• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০২:১২:১৩ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, আটক ৩

২৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০৭

মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, আটক ৩

মান্দা (‎নওগাঁর) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে।

Ad
Ad

আটকরা হলেন- জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।

নিহতের বাবা কুবাদ আলী বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। সোমবার রাতে জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us