• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৩:১৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৫:৫৩

কালিয়াকৈরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত আলাল উদ্দিন ওই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন আলাল উদ্দিন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭


Follow Us