• ঢাকা
  • |
  • বুধবার ৩রা চৈত্র ১৪৩২ ভোর ০৪:১৬:৩১ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৬:০৩

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজারটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।

Ad

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন-ফেজ-২’-এর অংশ। তার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও এ অভিযান চলমান আছে।

ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়েও অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us