• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৩৬:১৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় ২ মাদক কারবারি গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০২:৪৪

পীরগাছায় ২ মাদক কারবারি গ্রেফতার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ ডিসেম্বর বুধবার রাতে পীরগাছা থানার চন্ডিপুর বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার কিশামত পারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হেলাল মিয়া (৩৫) এবং একই উপজেলার চন্ডিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. সাগর মিয়া (১৯)।

আরও পড়ুন

ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

এসময় তাদের কাছ থেকে ৪১১ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৯,১৪০ টাকা, ১ পুরিয়া গাঁজা, ৩টি মোবাইল ফোন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১