• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার ১

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০০:০৭

লংগদুতে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার ১

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

১৭ ডিসেম্বর বুধবার রাত ৮টায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরীকে (৫০) গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সন্তোষ চৌধুরী (৫০) লংগদু উপজেলার আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯