• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৭:১৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান যোগ দিলেন ইসলামী আন্দোলনে

১৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০১:৩৫

বকশীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান যোগ দিলেন ইসলামী আন্দোলনে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির ১৭ বছরের সাবেক সভাপতি ও চার বারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেছেন।

১৩ ডিসেম্বর শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি রেজাউল করিম এর সাথে সাক্ষাৎ করলে বিষয়টি সবার নজরে আসে।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মনু গাজীসহ শতাধিক সাবেক বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদানের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মওলানা আবদুল মজিদ।

তিনি জানান, বিএনপির সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার চরমোনাই পীরের কাছে গিয়েছেন এবং ফরম পূরণ করেছেন।

জানা যায়, বিএনপির সাবেক এই নেতা ও তার সমর্থকরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমকে জামালপুর-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বিএনপি কেন্দ্র থেকে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতকে মনোনয়ন দিলে আব্দুর রউফ তালুকদার নিজেকে গত ১৯ নভেম্বর বিকালে জামালপুর-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা করেন।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

এ ঘোষণার পর তার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার- প্রচারণা শুরু করেন। এর মধ্যেই হঠাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

যোগদানের বিষয়টি জানাজানি হলে নতুন মাত্রা যোগ হয়েছে বকশীগঞ্জের রাজনীতিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯