• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫০:৪২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে কারখানার পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:২৯

কালিয়াকৈরে কারখানার পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানায় পানির দূষণের ঘটনায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের অসুস্থতার পর কারখানা কর্তৃপক্ষ আজ মঙ্গলবার একদিনের ছুটি ঘোষণা করেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে মাথা ব্যথা, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তেই থাকে।

অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) নেওয়া হয়েছে। বাকিদের সফিপুর তানহা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, আমাদের হাসপাতালে যেসব শ্রমিক এসেছেন, তারা সবাই খাদ্যে বা পানিতে বিষক্রিয়ায় আক্রান্ত। বেশিরভাগেরই মারাত্মক ডায়রিয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, সোমবার সন্ধ্যা থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু তখনও কারখানা বন্ধ করা হয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পরও অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে,বলেন তারা।

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানায় পানি পান করার কিছুক্ষণ পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়া দেখা দেয়।

মোয়াজ উদ্দিন টেক্সটাইলের ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছি। অসুস্থ সব শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পানি কীভাবে দূষিত হলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২