• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:৩৬ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

২৮ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪০:৪১

গভীর রাতে ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক বলেন, রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান। পরে হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এরপরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২