• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৬:১২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সিএনজি–কাভারভ্যান সংঘর্ষে নিহত-১

২৬ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৩:১৪

রাঙামাটিতে সিএনজি–কাভারভ্যান সংঘর্ষে নিহত-১

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিএনজি অটোরিকশা ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশা ও রাঙামাটিমুখী একটি কাভারভ্যান চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে করে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক হাসান মিয়া (২২) নিহত হন। তিনি ভোলার লালমোহন উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Ad
Ad

দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী গিয়াস উদ্দিন (৩৯) ও আবদুল কাদেরসহ কাভারভ্যানের চালক শিবু বড়ুয়া (৩৫)। শিবু বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায়।

Ad

আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসান মিয়ার মরদেহ বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

পরে পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। দুর্ঘটনা সংশ্লিষ্ট মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us