• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:১৬:১৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুইজন আটক

২৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৯

মোংলায় বিদেশি বিয়ার ও মদসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার, মোংলা : মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড বেইস মোংলা। 
রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে এসব জব্দ করা হয়।

Ad

২৪ মঙ্গলবার সোমবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

Ad
Ad

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


Follow Us