• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে চলাচলের পথ সংকুচিত, ভোগান্তিতে ৫ পরিবার

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৫৬

শ্রীবরদীতে চলাচলের পথ সংকুচিত, ভোগান্তিতে ৫ পরিবার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামে ৫টি পরিবারের প্রায় ২৫ জন মানুষ চলাচলের একমাত্র পথ সংকুচিত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। মূল সড়কে ওঠার সরু পথটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পাশাপাশি পথের বিভিন্ন স্থানে গাছ লাগানো ও ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করায় পথটি আরও সংকুচিত হয়ে গেছে। এতে নারী, শিশু, বৃদ্ধসহ সকলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।

ভুক্তভোগীরা জানান, মানুষের বসবাসের মৌলিক চাহিদার মধ্যে চলাচলের পথ অন্যতম। পথটি বন্ধ বা সংকুচিত হওয়ায় জরুরি মুহূর্তে তারা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারেন।

ময়না বেগম বলেন, ‘পথটি খুবই সরু। নিয়মিত ময়লা ফেলা হয়। এখন আবার গাছ লাগানোয় হাঁটাও কঠিন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আছর উদ্দিন বলেন, ‘কারও সঙ্গে বিরোধ নেই। তবুও পথ ব্যবহার করতে গেলেই ঝামেলায় পড়তে হয়।’

সুরজিনা আক্তার বলেন, ‘কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়াই কঠিন হয়ে পড়বে। প্রশাসন দেখলে উপকার হতো।’

এ ছাড়া সুলাইমান, সরিফুলী, কুলছুম ও তমছের আলীসহ অন্যান্য বাসিন্দারাও জানান, পথটি আগের মতো আর ব্যবহারযোগ্য নেই। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, ‘শুধু একটি পরিষ্কার ব্যবহারযোগ্য পথ চাই।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা ইবনে জায়েদ জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০