• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৬:১৯ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

১৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:০০

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতি।

Ad

১৬ নভেম্বর রোববার দুপুর ১২টার দিকে জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন।

Ad
Ad

মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে শ্রমিকসহ ইটভাটা নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্মারকলিপিতে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, ‘বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১


পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২



জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৩

একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪


Follow Us