• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৪০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মী আটক

১৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:৩৮

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মী আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে নাশকতা ও সহিংসতার প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

১৫ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোররাত পর্যন্ত টানা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে টমছম ব্রিজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীরা শহরে আকস্মিক মিছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯