• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৯:৫৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩

৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:০৩

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

৭ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাগমারা এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছথেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সেলিম গণির ছেলে পারভেজ (২৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজালের মৃত উসমান গনি মল্লিকের ছেলে সবুজ মল্লিক (৩৫), শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার আবুল কাশেমের ছেলে নাঈম (২৫)।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩