• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩২:৫৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ব্রিটিশরা গেছে, রেখে গেছে ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা: খন্দকার আনোয়ার

২ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৫:২০

ব্রিটিশরা গেছে, রেখে গেছে ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা: খন্দকার আনোয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তাদের ব্যর্থ ও অন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

২ নভেম্বর রোববার ফতুল্লার মাসদাইর কবরস্থান থেকে পশ্চিম মাসদাইর পর্যন্ত গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু দেশ এখনো সেই সেকুলার কাঠামোয় চলছে যেখানে জুলুম-অবিচার চলছে নিরন্তর। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। এ ব্যবস্থার অবসান ঘটাতে হবে।”

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আনোয়ার বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা মানুষের কল্যাণে নয়, ক্ষমতাধরদের সুবিধা রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ের সমাজ প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”

মাসদাইরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন রিলায়েন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার সানাউল্লাহ, মাওলানা আবু সাঈদ, আল আমিন রাকিব, মেজবাহ উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯