• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:১৯ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

২৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৩

জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

মইন আল হোসাইন: জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৭ অক্টোবর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে মিছিলটি শুরু হয়ে চাষাড়া হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত কার্যকর করো” ও “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” এই স্লোগান দেন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তাঁরা আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১