• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৩:৫৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

নতুন বাংলাদেশ গড়ার জন্য নারীরা এখন প্রস্তুত: ব্যারিস্টার পুতুল

২৭ অক্টোবর ২০২৫ সকাল ১০:৩৮:৪২

নতুন বাংলাদেশ গড়ার জন্য নারীরা এখন প্রস্তুত: ব্যারিস্টার পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: দেশ সুরক্ষিত রাখার একটি মাত্র পথ, সেটি হলো বিএনপি। আর ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা এখন প্রস্তুত। নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য। বাংলাদেশের নারীরা এখন পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য তৈরি বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

২৬ অক্টোবর রোববার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০