• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৩:৩২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মিথ্যা মামলায় গ্রেফতার, মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪১:৫৩

বকশীগঞ্জে মিথ্যা মামলায় গ্রেফতার, মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় জেল হাজতে থাকা দুই ব্যক্তির মুক্তির দাবি ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আল আমিন ও সাদ্দাম হোসেনের পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য গোলাপী বেগম ও মোরশেদা বেগম বলেন, গত ১৮ আগস্ট ১৬৫ বস্তা চাল টলি গাড়িতে নেওয়ার সময় বৃষ্টি হলে ১০ মিনিটের জন্য চালের বস্তা গুলো আমাদের বাড়িতে রাখা হয়। পরে চাল গুলো সরকারি একজন কর্মকর্তারা উদ্ধার করে থানায় নিয়ে যান। এঘটনায় আল আমিন ও সাদ্দাম হোসেনের নামে মামলা দেওয়া হয়। ওই মামলায় দু’জনে বর্তমানে জেলহাজতে রয়েছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

তারা আরও বলেন, মামলায় তাদের জড়ানোর ঘটনায় তাদের মুক্তি দাবি করছি এবং এঘটনার প্রকৃত অপরাধী স্থানীয় চাল ব্যবসায়ী শামছুদ্দীনকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯