• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:০৮:১৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

১৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৩:২৫

টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। তিনি পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে নওরীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us