• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:২৩ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩১:২২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: পুলিশের চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙামাটি সদর উপজেলা শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

খাবার হোটেল থেকে আগুন, প্রবাসীর ১৩ বসতঘর পুড়ে ছাই

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়। আটক হওয়া ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া কাজ চলছে।

পুলিশ জানায়, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতা চালিয়ে আসছিলেন।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১