• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩৭:৩৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে জলাবদ্ধতা ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২২:৫৪

মানিকগঞ্জে জলাবদ্ধতা ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও পোড়রা-নওখণ্ডা সংযোগ সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ অক্টোবর সোমবার দুপুরের দিকে মানিকগঞ্জ পৌরসভার পোড়রা-নওখণ্ডা সড়কে স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

Ad
Ad

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শহরের সঙ্গে ঢাকা–আরিচা মহাসড়ককে সংযুক্ত করা প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো সংস্কারকাজ শুরু হয়নি।

মানববন্ধন শেষে দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us