• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোলায় কোস্টগার্ড কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছিত

১২ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৭:২০

ভোলায় কোস্টগার্ড কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছিত

ভোলা প্রতিনিধি: মা ইলিশ রক্ষা অভিযানে ভোলার ইলিশা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক অনিক আহমেদ ও এশিয়ান টিভির সাংবাদিক মহিউদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে।

১১ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

আরও পড়ুন

অ্যাটকোর পরিচালক হওয়ায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে ফুলেল শুভেচ্ছা

এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

অন্যদিকে, ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯