• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৯:৫৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬

বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকতার মাস্টার।

Ad
Ad

প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক বজলুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই দফাগুলোই জাতির মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে। তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

মো. আকতার বলেন,“বিএনপি জনগণের দল। আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৫:০৪





হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯


Follow Us