• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত গ্রেফতার

২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০০:৩৯

কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকবর মিয়া (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সহকর্মী।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, নিহত আকবর ও অভিযুক্ত লিমন (১৭) স্থানীয় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী ছিলেন। সকালে দোকানের কাজে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লিমন ক্ষিপ্ত হয়ে মুরগি জবাইয়ের ছুরি দিয়ে আকবরকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, দোকানের অভ্যন্তরীণ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত লিমনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬