• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৬:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে উচ্ছেদের আগেই উত্তেজনা, মোটরসাইকেলে আগুন

২৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:১২:৪৪

কালিয়াকৈরে উচ্ছেদের আগেই উত্তেজনা, মোটরসাইকেলে আগুন

কালিয়াকৈর (গাজীপুর):প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দখলদারদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

২৫ সেপ্টেম্বর বুধবার উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ক্ষিপ্ত দখলদাররা বনবিভাগের এক দালালের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্র ও বনবিভাগ জানায়, কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। অভিযোগ রয়েছে—বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশে এসব স্থাপনা নির্মিত হচ্ছে। সম্প্রতি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছালে বনবিভাগ উচ্ছেদ অভিযানে নামে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের নেতৃত্বে চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ বনকর্মীরা বুধবার সকালে উচ্ছেদ অভিযানে গেলে লাল মিয়ার নেতৃত্বে দখলদাররা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বনবিভাগের দালাল নাজমুল হাসানের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং হামলার চেষ্টা চালায়।

মোটরসাইকেলের মালিক নাজমুল হাসান বলেন, “আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ তারা আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমাকেও মারধরের চেষ্টা করে। তবে আমি বনবিভাগের দালাল নই।”

অভিযুক্ত দখলদার লাল মিয়া বলেন, “স্থানীয় কিছু লোক গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। কে বা কারা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। এরপর আমাদের পুরনো স্থাপনা ভাঙতে আসে বনবিভাগ। এ কারণে উত্তেজনা সৃষ্টি হয় এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তবে বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেনি।”

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

চন্দ্রা বন বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে দখলদাররা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি খারাপ হলে আমরা সরে আসি। সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক নাজমুল হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯