• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৪২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৫০:৩৭

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়।

তাদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ। পরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬