• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৫৭ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টা, আটক ২

৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১১:৫৬

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টা, আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মহাসড়কের পাশে যাত্রীবাহী বাসে দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা বাসের ড্রাইভার সজিব ও সুপারভাইজার হাকিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় হেল্পার আকাশ কৌশলে পালিয়ে গেছে ।

Ad

৩ সেপ্টেম্বর বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পার্শ্ববর্তী ঢাকা মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় শরিয়তপুর পদ্মা ট্রাভেলস্ (ঢাকা মেট্রো, ব ১২-৪৪৮০) এর যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি শরীয়তপুর থেকে ছেড়ে ঢাকায় আসার পথে বেশিরভাগ যাত্রী পদ্মা সেতুর মাওয়া ও কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় নেমে যায়। এ সময় শুধুমাত্র গাড়িতে সাদিয়া (১৫) ও মুক্তা (১৩) নামের দুই যাত্রী ছিল। তাদের দুজনকে একা পেয়ে গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার ধর্ষণ চেষ্টা করে। এ সময় ওই দুই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং ড্রাইভার ও সুপারভাইজারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আক্তার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। আলামত হিসেবে বাসটিকে জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০







ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯


Follow Us