• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৭:৩৫ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

৩১ আগস্ট ২০২৫ রাত ০৮:২৬:৪৫

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে মা ও ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্য ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে।

৩০ আগস্ট শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)।

আরও পড়ুন

খাবার হোটেল থেকে আগুন, প্রবাসীর ১৩ বসতঘর পুড়ে ছাই

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, ‘আমার ভাই শাহিন (৩৮) দীর্ঘদিন ধরে আমাদের মাকে অবহেলা করত। মায়ের অসুস্থতার কারণে খাবার দেওয়া নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। শাহিনের স্ত্রী লাকি বেগম প্রায়ই হুমকি দিত—আজ সত্যিই ওরা মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।’

নিহত লুৎফার ছোট বোন শাহানা বেগম-ও একই অভিযোগ করে বলেন, ‘শাহিন ও তার স্ত্রী মিলে আমার বোনকে হত্যা করেছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।’

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান—‘দুপুরে শাহিন আমাকে ফোন করে জানায়, মা ও বোন আর নেই। এসে দেখি, ঘরের ভেতরে দুজনের নিথর দেহ পড়ে আছে। আলামত দেখে মনে হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুন

বিয়ের খাবার খেয়ে একজনের মৃত্যু, বর-কনেসহ হাসপাতালে অর্ধশতাধিক

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করি। সন্দেহভাজন শাহিন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯