• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২১:৫৭ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৫:৪০

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়াকে হত্যার দায়ে তার স্ত্রী মোছা. শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

৩১ আগস্ট রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় দেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, আসামি মোছা. শাহিনুর পলাতক রয়েছেন। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Ad

আদালতের অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান, পরকীয়া সম্পর্কের জেরে মোছা. শাহিনুর আক্তার ও রিপন মিলে পরিকল্পিতভাবে দলিল লেখক মোশারফকে হত্যা করে। প্রথমে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয়। পরে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বলেন, আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। এখন আমাদের একটাই দাবি— এই রায় যেন দ্রুত কার্যকর হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬




Follow Us