• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ১২:১৬:৫৭ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে রাজউকের অভিযান: ভাঙ্গা হলো ৫টি ভবন

২৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:০৩

কেরানীগঞ্জে রাজউকের অভিযান: ভাঙ্গা হলো ৫টি ভবন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন জিনজিরা রহমতগঞ্জ এলাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

২৫ আগস্ট সোমবার দুপুর থেকে শুরু হয়ে অভিযান চলে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত । এসময় নিয়ম বহির্ভূত বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ৫ টি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় ও ১০ টি ভবনে ১৩ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার এর নেতৃত্বে ও ঢাকা জোন ৫/৩ অথোরাইজ অফিসার মো. মেহেদী হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী অথরাইজ অফিসার আশিকুর রহমান তালুকদার প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করেন, ঢাকা জেলা পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার বলেন, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে রাজউকের অনুমোদন ও প্লান অনুযায়ী কাজ করতে হবে। তা না হলে সেসব বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে হবে এবং তাদেরকে অবশ্যই রাজউকের অনুমোদন নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩