• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২২:৩৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে ভ্যানচালককে গলাকেটে হত্যা

১৮ আগস্ট ২০২৫ রাত ০৯:২৪:৫৩

কুমারখালীতে ভ্যানচালককে গলাকেটে হত্যা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে। স্বজনদের অভিযোগ, ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে গলাকেটে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে হয় হৃদয়। রাতে সে বাড়ি না ফিরলে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে। তবুও তাকে না পেয়ে আজ সোমবার সকালে কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর সকাল ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর পদ্মানদী পাড়ের একটি বাগানে ঘাঁস কাটতে গিয়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মরদেহ সনাক্ত করেন হৃদয়ের চাচা ফিরোজ শেখ।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মানদীর কোলে হাসিমপুর বাঁধ। বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দুরে পদ্মা নদীর চর। সেখানে কলা ও বিভিন্ন সবজি চাষাবাদ করেছেন কৃষকরা। নদীপাড়ের একটি কলাবাগানের এক কোনে পড়ে আছে মরদেহটি। মরদেহটির গলার শ্বাসনাল পর্যন্ত কাটা। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ। কাজ করছে পুলিশ। সেখানে উৎসুক জনতা ভিড় করেছেন।

এ সময় হৃদয়ের চাচা ফিরোজ শেখ বলেন, রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি হৃদয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সকালে থানায় যায়। পরে খবর পেয়ে পদ্মার চরে গিয়ে দেখি ভাতিজার গলাকাটা মরদেহ।

আরও পড়ুন

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

গ্রাম পুলিশ নিমাই ঘোষ বলেন, স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখে আমাকে খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে এসে ছবি তুলে পুলিশকে খবর দিই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, শুধু মাত্র ভ্যান চুরির জন্য একজন ছোট মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সরেজমিন থানা চত্বরে গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে মাতম হৃদয়ের বাবা ইউনুস শেখ। তিনি বিলাপ করতে করতে বলেন, তুরা ভ্যান নিবি, নে। আমার ছোয়ালকে মারলি ক্যান?

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদক কারবারি বন্ধের দাবিতে মানববন্ধন

তিনি বলেন, ভ্যান ছিনিয়ে নিতে ছেলেকে হত্যা করা হয়েছে। থানায় মামলা করব। আসামিদের ফাঁসি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, নিখোঁজের পরদিন খবর পেয়ে হৃদয় আলী নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে গলাকেটে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ইতিমধ্যেই সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১