• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২৭:২৫ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে: কয়ছর এম আহমেদ

১৮ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩৬:৪৪

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে: কয়ছর এম আহমেদ

সুনামগঞ্জ প্রতিনিধি: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আশা করি, অন্তর্বর্তীকালীন সকরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আর দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Ad

জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে ১৭ আগস্ট রোববার সন্ধ্যায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। 

তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছে। অনেকেই গুম হয়েছেন। অনেকেই মামলা, হামলা ও জেল খেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. রাহিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৭






এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২



Follow Us