• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪০:২৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

লালপুরে সেনা অভিযানে ইয়াবাসহ দুই ভাই আটক

৪ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৯:১২

লালপুরে সেনা অভিযানে ইয়াবাসহ দুই ভাই আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যৌথবাহিনী।

৪ আগস্ট সোমবার ভোরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানের সময় মাদক কারবারে জড়িত দুই ব্যক্তি রাজন ও সুমন উভয় পিতা. হান্নান প্রামানিক নামে আপন দুই ভাই কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়  “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার হবে।”

স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮