• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:০৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

৩১ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫০:০২

নলডাঙ্গায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মাধনগর এলাকায় মুখ, হাত-পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা।

৩০ জুলাই বুধবার সকালে সড়কের মাঝখান থেকে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। দ্রুত তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়।

উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন এবং জানান তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানায়। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ প্রাথমিক তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯