• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৪:০৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নোঙর করা ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ২

২৮ জুলাই ২০২৫ দুপুর ০২:৫৩:২৩

নোঙর করা ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ২

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত বাল্কহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

২৮ জুলাই সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৭) ও সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত (১৮)।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। 

পরে তাদের চিৎকার শুনে আশেপাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার পর পরই বাল্কহেডটি পালিয়ে যায়। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরের সুখচরের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ আরেক জেলে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে সকালে একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের থেকে আরেকজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯