• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৪:১৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বেড়াতে গিয়ে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

২৬ জুলাই ২০২৫ সকাল ০৯:০১:৪৫

কালিয়াকৈরে বেড়াতে গিয়ে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ রয়েছে।

২৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয়রা জানান, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ইব্রাহিম শুক্রবার সকালে বেড়াতে আসেন তার খালার বাড়ি কালিয়াকৈরের সূরিচালা গ্রামে। বিকেল ৪টার দিকে ইব্রাহীম, তার খালাতো ভাই শিমুল ও আরও তিন বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় পানিতে ঢেউ সৃষ্টি হলে নৌকাটি বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এসে উল্টে যায়।

নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়ে দমকল বাহিনীর সহায়তা নেয়।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজদের খুঁজে পায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯