• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:৩৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:২৫

রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

Ad

২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পোমরা নবাবী পাড়ায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম রিনা আক্তার (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম পোমরা নবাবী পাড়ার বাসিন্দা ও  আব্দুল মোনাফ  এর কন্যা এবং জাহিদুল ইসলামের স্ত্রী।

Ad
Ad

পরিবার সূত্রে জানা গেছে, রিনা স্বামীর বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে বিষয়টি পরিষ্কার হবে।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০







ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯


Follow Us