• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২১:১৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত

১৭ জুলাই ২০২৫ বিকাল ০৫:২৯:০৫

লালপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

১৭ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদার ফরিদপুর জেলার ছোরহাব তালুকদারে ছেলে। তিনি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী পিকআপটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১







আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৩৫