• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৩:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে চেক প্রতারণা মামলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেফতার

৩০ জুন ২০২৫ সকাল ০৮:২৮:৫৬

ফটিকছড়িতে চেক প্রতারণা মামলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় এক নেতা। এ নিয়ে থানায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

২৯ জুন রোববার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ির বিবিরহাট থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি পৌরসভা সভাপতি মো. ইব্রাহিম খলিলকে একটি অর্থঋণ মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এ খবরে সংগঠনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রুবেল ১০-১২ জনের একটি বহর নিয়ে থানায় যান এবং ওসির রুমে ঢুকে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘জামায়াত নেতাকে ধরা যাবে না, বেশি বাড়াবাড়ি করলে দেখে দেব।’ ওসি নুর আহমদ পাল্টা জবাবে বলেন, ‘আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, ওয়ারেন্ট থাকলে আপনাকেও ধরব।’

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, আমরা আইন অনুযায়ী একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। কেউ আইনের বাইরে গিয়ে হুমকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিষয়টি জানতে একাধিকবার অভিযুক্ত গিয়াস উদ্দিন রুবেলকে ফোন করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু দাবি অস্বীকার করে বলেন, ‘আমাদের নেতাকে কেন ধরা হয়েছে জানতে জামায়াতের জনশক্তি থানায় গেছে। হুমকির বিষয়টি সত্য নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬