• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ৩

২৭ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৪০

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য ইকবাল হোসেন (২৬), গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাহের (৩৫) ও ধর্ষণ মামলার আসামি জাবেরসহ (৩৮) তিন আসামিকে গ্রেফতার করতে করেছে পুলিশ।

২৭ জুন শুক্রবার গ্রেফতারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার মো. লুৎফর রহমান, সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমেদ, সাব-ইন্সপেক্টার শাহ আলমের নেতৃত্বে রাতভর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

অভিযানকালে কলকলিয়া ইউনিয়নে বালিকান্দি গ্রামের আাব্দুল কদ্দুসের পুত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য ইকবাল হোসেন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক নোয়াগাঁও গ্রামের আব্দুল্লাহর পুত্র জাহেরকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর-দিকে জগন্নাথপুর চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল (গাঙ্গপার) এলাকার জনৈকা তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর প্রেমিকাকে মারধরের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে থানার সাব-ইন্সপেক্টার দিপংকর হালদারের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর-শহরে ইকড়ছই (আমবাড়ী) গ্রামের মো. আবরুছ মিয়ার ছেলে প্রেমিক মো. জাবেরকে (৩৮) গ্রেফতার করেছে থানা-পুলিশ।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, গ্রেফতার আসামিদের শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩