• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৯:৪৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবচরে বিদ্যুৎ বিল বেড়েছে, ক্ষোভ গ্রাহকদের

২৬ জুন ২০২৫ রাত ০৮:২৬:৪৪

শিবচরে বিদ্যুৎ বিল বেড়েছে, ক্ষোভ গ্রাহকদের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিবচরের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অতিরিক্ত বিল পরিশোধে বিপাকে পড়েছেন। শিবচরসহ মাদবরেরচর ইউনিয়নের এই সমস্যাটা বেশি হয়েছে।

স্থানীয়রা জানান, গত মাসের তুলনায় এ মাসে ৩০-৫০ শতাংশ পর্যন্ত বেশি বিল এসেছে। অথচ বিদ্যুৎ ব্যবহার প্রায় একই রকম ছিল। কেউ কেউ অভিযোগ করেছেন, মিটার না দেখে অনুমানভিত্তিক বিল করা হয়েছে।

হাফেজ শাহীন সরদার এশিয়ান টেলিভিশনকে বলেন, আমি একজন হাফেজ মানুষ ছোট্ট একটি ব্যবসা করে কোনো মতে পরিবার নিয়ে বেঁচে আছি আমার প্রতি মাসে ১২০০-১৩০০ টাকা বিল আসতো কিন্তু গত মাসে প্রায় ৪৩০০ টাকা বিল আসে। আমি অবাক হয়ে যাই এত টাকা কিভাবে বেশি আসল। এটার কারণ কি, সেটা আমার অজানা। আমি এ অতিরিক্ত কারেন্ট বিলের এর সুষ্ঠু তদন্ত চায়।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

শাজাহান হাওলাদার বলেন, আমার সাধারণত ৮০০–৯০০ টাকা মাসে বিল আসে। কিন্তু এ মাসে এসেছে প্রায় ১৮০০ টাকা। অথচ বিদ্যুৎ ব্যবহার সেইম একই রকম হয়েছে।

আব্দুল করিম বয়াতি বলেন, আমার প্রতি মাসের বিল ৩০০-৪০০ টাকা আসে কিন্তু এ মাসে ১১০০ টাকা বিল আসছে অর্থাৎ তিন থেকে চারগুণ বিল আমার বেশি এসেছে। এটার কারণ কি? আমি জানতে চাই?

তিনি আরও বলেন, আমি ঢাকা একটি চাকরি করি। গ্রামে আমার স্ত্রী ও দুই বাচ্চাসহ তারা বসবাস করেন। এমনিতেই পরিবার নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয় তারপরে বিদ্যুৎ বিল তিন-চার গুণ বেশি দিতে হয় এটা আমার জন্য অনেকটা কষ্টকর ।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

শিবচর বিদ্যুৎ অফিসের ডি. জি. এম অভিলাষ চন্দ্র পাল জানান, প্রযুক্তিগত সমস্যা বা বিলিং সফটওয়্যারে ত্রুটির কারণে কিছু ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে অথবা মাঠ পর্যায় কর্মীদের লেখার ভুল হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩